সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী বদলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ কলারোয়া উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের ব্যানারে স্থানীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা শ্লোগানের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুলের পরিবর্তে উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর এলাকার বাসিন্দা জামাল, ইকবাল হোসেন, মুকুল শেখ, আলী হোসেন, আবুল কাশেম, জবেদা খাতুন, মুন্নী আরা, জাহানারা খাতুন, আবেদা খাতুন, হোসনে আরা, পারভীন, জোহরা খাতুন, হাজিরা খাতুন, আকলিমা খাতুন প্রমূখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন