আলোচিত ভাইরাল ভিডিও কাণ্ডে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নূরনগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা সদরের মানববন্ধনে মো. ফরিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম। নুরনগর ইউনিয়নের নূরনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।
ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ও ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান।
কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান কবির, আজিজুল ঢালী প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

