খুলনা পর্বের বোলার হান্টে সর্বোচ্চ ২৪ জন প্রতিভাবান বোলার নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক

ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হলো রবি-বিসিবি বোলার হান্টের খুলনা অঞ্চলের ট্রায়াল পর্ব। ২০০০ এর বেশি আগ্রহী তরুণ উদীয়মান বোলার ট্রায়ালে অংশ নেন।

দিনভর নানা প্রতিযোগিতার পর বিচারকদের রায়ে খুলনা অঞ্চল থেকে ৬ জন পেসার ও ১৮ জন স্পিনারসহ সর্বোচ্চ ২৪ জন প্রতিভাবান বোলারকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এরমধ্যে ৮ জন নারী বোলার রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অতিথি ছিলেন বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, কেডিএস এর সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম ও রবির খুলনার সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন