খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মধুসূদন সরদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পার-মাগুরখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মধুসূদন সরদার উপজেলার মাগুরখালী ইউনিয়নের পার-মাগুরখালী উত্তরপাড়া গ্রামের বিপন্ন সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে ভ্যানের ব্যাটারির চার্জার খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মধুসূদন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এএজে

