খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) পরিচালনা পর্ষদের বোর্ড সভা গতকাল বুধবার বেলা ১১টায় কেডিএ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তৃতায় কেডিএ চেয়ারম্যান এ্যাড. এসএম শফিকুল আলম মনা খুলনা শহর ও তৎসংলগ্ন এলাকার পরিকল্পিত ও সুষম উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, খুলনা আমাদের সকলের প্রাণের শহর। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর খুলনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি চলমান কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনা করে বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কঠোর নির্দেশ প্রদান করেন।
মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা আরও বলেন, খুলনার পরিকল্পিত নগর সম্প্রসারণে মাস্টারপ্ল্যানের সঠিক অনুসরণ নিশ্চিত করা এবং অননুমোদিত ইমারত নির্মাণ রোধে তদারকি জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা করে নগরায়নে অধিক সংখ্যক পার্ক, বিনোদন কেন্দ্র ও সবুজ বলয় গড়ে তোলা হবে।
পর্ষদ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কেডিএ-র কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিক সমাজ ও অন্যান্য সেবামূলক সংস্থার সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই কেডিএ’র আওতাধীন এলাকা টেকসই উন্নয়ন করা সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন কেডিএ সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), এসএম মাহমুদুর রহমান (উপসচিব), রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, সচিব সৈয়দ ফারুক আহম্মদ (উপসচিব), প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমান, উপ-পরিচালক সাধন কুমার বিশ্বাস, স্থপতি জিনিয়া হক পিংকি, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (বাজেট ও নিরীক্ষা) মো. মামুনুল আবেদীন, উপ-পরিচালক (প্রশাসন) মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম, অর্থরাইজড অফিসার মোরতোজা আল মামুন ও প্রোগ্রামার মো. নাজমুল হুদা প্রমুখ।
কেডিএ’র আওতাধীন এলাকার জন্য সার্বিক উন্নয়ন কল্পে সদস্যদের মূল্যবান মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
খুলনা গেজেট/এএজে

