হাসান মাহমুদের ৪ উইকেট, দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া একাদশের

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে মোকাবিলা করছে বাংলাদেশ ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের করা ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে অজিরা করেছে ৩৫৫ রান। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১৯ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দিনশেষে ৭৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

প্রথম দিন শেষে প্রম্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া একাদশ। তবে এদিন প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে অজি একাদশ। সেঞ্চুরি হাঁকিয়েছেন টিগ উইলি। গতকাল ৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। দিনের শুরুতেই ফিলিপকে বোল্ড করেন হাসান মাহমুদ। পরে ২৪ রান করে সাজঘরে ফেরেন ফিলিপ। তারপর উইকেট তুলে নেন ইবাদত হোসেন। জ্যাক ক্লেটন ক্যাচ আউট হন ইবাদতের বলে।

দ্রুত গতিতে রান তোলা ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হন। পঞ্চম উইকেটটিও শিকার করেন হাসান। অর্ধশতক হাঁকানো প্যাটারসনকে বোল্ড করেন হাসান। ৯১ বলে ৫৩ রান করে তিনি বিদায় নেন।

লাঞ্চের পরে স্বাগতিকরা দ্রুত রান তুলতে থাকেন। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন। সেঞ্চুরি হাঁকান উইলি। ১৩০ রান করে শেষ পর্যন্ত থামেন তিনি। তাকে শিকার করেন খালেদ আহমেদ। ১৭৭টি বল খেলেন উইলি। ডোরান করেন ১০২ বলে ৭৬ রান। সিএ একাদশ অলআউট হয়েছে ৩৫৫ রানে। তারা লিড নিয়েছে ৯২ রানের। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। আর খালেদ ও ইবাদত নেন একটি করে উইকেট।

এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম। শুরুতেই সাদমানকে হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হককে নিয়ে এগোতে থাকেন তামিম। তবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে টাইগাররা। ৭৭ রানে পিঁছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করবে শান্তর দল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন