চব্বিশের জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দেলনে খুলনা জেলায় ৬৪ জন আহত হন। অর্ন্তবর্তীকালীন সরকার তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ করেছে। ক শ্রেণির আহতরা এককালীন ৫ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা, আজীবন চিকিৎসা সুবিধা ও খ শ্রেণির আহতরা এককালীন ৩ লাখ টাকা, মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং গ শ্রেণির আহতরা এককালীন ১ লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। পূর্ণবাসন ও চিকিৎসা সুবিধা পাবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা জেলার আহতরা হচ্ছেন দারোগাপাড়ার মুজাহিদ, পাওয়ার হাউজ মোড়ের রমজান তালুকদার, বড় বাজার এলাকার মোঃ শফিকুল ইসলাম মৃধা, হাসপাতাল রোডের আল ফাহাদ জামান, সোনাডাঙ্গাস্থ ছোট বয়রার তুহিন শেখ, আইচগাতী গ্রামের শেখ রাফসান জানি, মোহাম্মদনগর এর রাকিবুল ইসলাম হিমেল, শান্তিনগর পূজাখোলার প্রান্ত, সোনাডাঙ্গা ছাত্তার বিশ্বাস সড়ক-এর মেহেদী হাসান, সবুজবাগের মোহাম্মদ ইকবাল, বসুপাড়ার রবিউল ইসলাম, নবপল্লীর নুরুজ্জামান নাবিল, হাজী ইসমাইল রোডের আব্দুল্লাহ শাফিল, বয়রা সবুরের মোড়ের ফায়াজ ফেরদাউস, বয়রা শ্মশান ঘাটের সিরাজুল ইসলাম, শেখ পাড়ার হাসিব খান, বসুপাড়ার ইমাম হোসেন জিহাদ, সাচিবুনিয়ার মোঃ রুহুল আমিন সৌরভ, নিজখামার-এর মোঃ ইব্রাহিম, মোল্লাপাড়ার মোঃ মিজানুর রহমান শিকাদর, রিয়া বাজার-এর জনি, আরাফাত আবাসিক প্রকল্পের নাজমুল শেখ, হরিণটনার আবির সরদার, জিরো পয়েন্টে মোসাঃ রাবেয়া খাতুন, খালিশপুর হাউজিং এর সাজ্জাদুল ইসলাম, গোয়ালখালীর মারুফ বিল্লাহ, নয়াবাটির ইয়ামিন, আন্দির ঘাটের ইব্রাহিম হাওলাদর রাব্বি, বাস্তহারা কলোনীর রাসেল হাওলাদার কবীর, আবু নাসের হাসপাতাল এলাকার ইফতি ইহসান, ইয়াসিম, খালিশপুর হাউজিং এলাকার শাহিন, রিয়া বাজার এলাকার শেখ মাসুদ পারভেজ, বাস্তহারা কলোনির মোঃ আল ইমরান হোসেন, খালিশপুর মানষী বিল্ডিং এলাকার মোঃ বাদশা হোসেন শেখ, দৌলতপুর আঞ্জুমান রোড এলাকার তানভীর আহম্মেদ, দৌলতপুরের নাঈম, রেলিগেট এলাকার মোঃ মিন্টু হাওলাদার, শিরোমনি বালুর মাঠ এলাকার ইসরাফিল, ফুলতলার পয়গ্রাম কসবা গ্রামের কাজী নিরব হোসেন হৃদয়, ডাউটোনা গ্রামের মোঃ মুজাহিদুর রহমান, তেরখাদা উপজেলার নেবুদিয়া গ্রামের কবিরুল ইসলাম, লস্করপুর গ্রামের মিনারুল ইসলাম, পূর্ব কাটেঙ্গা গ্রামের হাছিবুর রহমান শেখ, দাকোপের কালাবগী সুতারখালী গ্রামের মোঃ রেজাউল শেখ, রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের মোঃ ইউনুস, মোছাব্বরপুর গ্রামের শাহাজাহান চোকদার, বেলফুলিয়া গ্রামের এইচ এম শাহিন সরোয়ার, গোয়াল বাথান গ্রামের আনিসুর রহমান, দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের জীবন হাওলাদার, বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের আব্দুর রহমান বিন হুজাইফা, কয়রার উত্তর মদিনাবাদ গ্রামের আলতাফ মাহমুদ গাজী, ১নং কয়রা গ্রামের বুলবুল আহম্মেদ, পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের আবিদ আলম গোলদার, কাশিমনগর গ্রামের রানা শেখ (আলি মুর্তুজা), পাইকগাছা গ্রামের খালিদ বিন অলিদ, সাগর আহম্মেদ, লস্বর গ্রামের মোঃ আব্দুর সত্তার গাজী, বাতিখালি গ্রামের মোঃ রজব আলী, সরল গ্রামের ফিরোজা জাহান জনা, একই গ্রামের মোঃ আফজাল হোসেন মোহিন, একই গ্রামের নাজমুল হুসাইন, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মোঃ আবুল কাশেম গাজী ও খর্ণিয়া গ্রামের মোঃ রিফাত সরদার।
খুলনা গেজেট/এএজে

