বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া দলগুলোর জন্য রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হয়। এবার ৪৮ দলের এই আসরের জন্য মোট ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকার সমান।
বিশ্বকাপ জিতে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতায় দলটি পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা।
রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার, যা প্রায় ৩৫৭ কোটি টাকার সমান। চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ৩৩২ কোটি টাকা।
কোন দল কত পেল
চ্যাম্পিয়ন (স্পেন): ৫ কোটি ডলার (প্রায় ৬১৫ কোটি টাকা)।
রানার্সআপ (আর্জেন্টিনা): ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)।
তৃতীয় (ইংল্যান্ড): ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)।
চতুর্থ (ফ্রান্স): ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি টাকা)।
কোয়ার্টার ফাইনালে বিদায় (৪ দল): ১ কোটি ৯০ লাখ ডলার করে (প্রায় ২৩৩ কোটি টাকা)।
শেষ ষোলো থেকে বিদায় (৮ দল): ১ কোটি ৫০ লাখ ডলার করে (প্রায় ১৮৪ কোটি টাকা)।
শেষ ৩২ থেকে বিদায় (১৬ দল): ১ কোটি ১০ লাখ ডলার করে (প্রায় ১৩৫ কোটি টাকা)।
গ্রুপ পর্ব থেকে বিদায়: ৯০ লাখ ডলার করে (প্রায় ১১০ কোটি টাকা)।
এ ছাড়া বিশ্বকাপ শুরুর আগেই অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রস্তুতি, থাকা, ভ্রমণ ও অন্যান্য খরচের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার করে অনুদান দিয়েছে ফিফা। ফলে মূল প্রাইজমানির বাইরেও সব দলই অতিরিক্ত আর্থিক সহায়তা পেয়েছে।
খুলনা গেজেট/এনএম

