যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ভাঙাগেট সংলগ্ন রহমত ওয়েব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হোসাইন। তিনি মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই স্থানে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

