সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন নামের ৫ বছর বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত রুমানা খাতুন তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর রুমানাকে বসিয়ে রেখে একটু দূরে ছাগল বাঁধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি কালভার্টের ওপর মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কালভার্টের নিচে পানির ওপর রুমানাকে ভাসতে দেখেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এএজে

