সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

যশোরে মাদক বিক্রেতাসহ ছয়জন আটক

যশোর প্রতিনিধি

পেশাদার মাদক বিক্রেতাসহ ৬ মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের সদস্যরা। এদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা ছয়টি মামলা হয়েছে।

আসামিরা হচ্ছেন যশোর শহরের বিরামপুর কালীতলা গ্রামের মৃত খাতের উদ্দিন শেখ এর ছেলে জাফর শেখ, শহরের শংকরপুর নূর নবীর বাড়ির ভাড়াটিয়া দুলাল হোসেন দুলুর স্ত্রী ও হাফিজুর রমানের মেয়ে ফাতেমা খাতুন সিমা, সদর উপজেলার মানিকদিহি বাজারের মৃত আহম্মদ আলী মন্ডলের ছেলে আছির উদ্দিন, কিসমত নওয়াপাড়া উপশহর পার্ক এলাকার মৃত হাবিল হোসেনের ছেলে রাব্বির হোসেন, সদর উপজেলার জঙ্গলবাধাল খালঘাট গ্রামের পরিমল দাসের ছেলে প্রভাস দাস ও সদর উপজেলার রামনগর পুকুরকুল গ্রামের মৃত রঞ্জুর বাড়ির ভাড়াটিয়া অহিদুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন। এদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন