বাগেরহাটে মোটরসাইকেল উল্টে তানজিন ইসলাম রাজ (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিন ইসলাম উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তিনি বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, দশম শ্রেণীর ওই শিক্ষার্থী খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ব্রেক জ্যাম হয়ে গাড়ি উল্টে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখনো কেউ আসেনি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এনএম

