শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

ঝিকরগাছায় সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লিতে ঘুমন্ত যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাকিবুল হাসানের (২৫) নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত যুবক উপজেলার জাফরনগর গ্রামের জয়নালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলো রাকিবুল হাসান। এ সময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শুক্রবার (২৬ জুন) ভোর ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্রা মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন