যশোরের নরেন্দ্রপুর গ্রামে তাসফিয়া ফাতেমা মাহি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোর ৫টার দিকে সদর উপজেলার শ্রীপদ্দি নরেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ফাতেমা মাহি ওই গ্রামের রুহুল আমিনের মেয়ে।
পরিবারের সদস্যদের অভিযোগ, পাশের বাড়ির ওমর ফারুক (৩৫) নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন। এ ঘটনায় মাহি মানসিক চাপে ছিলেন বলে তাদের দাবি। এর এক পর্যায়ে এদিন ভোরে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন বলে এলাকাবাসীর দাবি।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে

