খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহণ ধর্মঘট স্থগিত করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়। এসময় জেলা প্রশাসক বাস মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ জানান। তাতে সাড়া দিয়ে বাস মালিক সমিতি ধর্মঘট স্থগিত করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বিআরটিএ ও বাস মালিক সমিতির সাথে আলোচনা শেষে মালিক সমিতি তাদের ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

