শনিবার । ৬ই জুন, ২০২৬ । ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

স্বামী শ্বশুরের মারামারি ঠেকাতে গিয়ে কোলের তিন মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বামী শ্বশুরের মারামারি ঠেকাতে গিয়ে কোলে থাকা তিন মাসের শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন বিএডিসি রোডস্থ হেলালের বাগান শ্রমিক কলোনিতে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন পারিবারিক কলহের জের ধরে মোঃ হেদায়েত হোসেন ও তার পুত্র ফয়সালের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। তিন মাসের কোলের শিশু নিয়ে মারামারি ঠেকাতে যান ফয়সালের স্ত্রী সুখী আক্তার ময়না। এ সময় তার কোল থেকে পড়ে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোরাদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মা থানায় এসেছে। তিনি বলছেন স্বামী শশুরের মারামারি ঠেকাতে যেয়ে কোল থেকে পড়ে তার শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন