দৌলতপুরের বিশিষ্ট কাঁচাপাট রপ্তানিকারক ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)’র প্রবীণ সদস্য মেসার্স ইয়াছিন ব্রাদার্সের সত্ত্বাধিকারী মোঃ ইয়াছিন আলী (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
বিজেএ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইয়াসিন আলীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিজেএ’র চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম পিয়াস, ভাইস চেয়ারম্যান তারেক আফজালসহ বিজেএ’র পরিচালক সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/এনএম

