নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শেখ মারুফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে খানজাহান আলী থানাধীন শিরোমণি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত কিশোর শিরোমণি দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মাসুম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মারুফ ছোট টেবিল ফ্যান শরীরের ওপর রেখে বাতাস নিচ্ছিল। এ সময় ফ্যানটিতে শর্ট সার্কিটের সৃষ্টি হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, কোনো রকমের মৃত্যুর সনদ গ্রহণ না করেই নিহতের স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার বলেন, বুকের ওপর রেখে টেবিল ফ্যানের বাতাস নিচ্ছিল কিশোর। হঠাৎ বিদ্যুতায়িত হলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে

