কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) সকল সোয়া দশটা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

একই দাবিতে দৌলতপুর বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনেও সড়ক অবরোধ চলছে। দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিংওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) উদ্যোগে এ অবরোধ এবং বিক্ষোভ মিছিল চলছে।

দ্বিতীয় দিনের এই সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিলে শ্রমিকদের স্ত্রীর সন্তানরাও অংশ নিয়েছে।
খুলনা গেজেট/এনএম

