ভৈরবে ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার দৌলতপুর খেয়াঘাটে খেয়া পারাপারের সময় ভৈরব নদীর মাঝখানে ট্রলার থেকে পড়ে নিঁখোজ হওয়ার ৩ দিন পর এম এম জিয়া (৩৭) এর মৃতদেহ শুক্রবার উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দৌলতপুর ফ্লাওয়ার মিলের কাছ নিঁখোজ হওয়া ভৈরব নদীর নিকটবর্তী স্থানে একটি মৃতদেহ ভেসে যেতে দেখে বাজারের লোকজন উদ্ধার করে তাঁদের স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা মৃতদেহটি পাবলা দত্ত পাড়ায় নিয়ে জুম্মাবাদ জানাযা শেষে গোয়াখালী সরকারি গোরস্থানে দাফন করে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন