রবিবার । ১৭ই মে, ২০২৬ । ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

পহেলা জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

টাকা ট্রান্সফারের মাধ্যম হিসাবে আগামী পহেলা জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করছে সরকার। ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারের পরিকল্পনার অংশ হিসাবে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। শনিবার (১৬ মে) সকালে মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

নগরীর একটি অভিজাত হোটেলে সকাল ১০টায় বিশেষ এই মতবিনিময় সভা শুরু হয়। ২০২৬-২৭ অর্থবছরের ১ম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন