মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

খুলনার তেরখাদায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদায় সড়ক দুর্ঘটনায় মোঃ সেলিম আহমেদ (৩৫) নামের একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার আজগড়ার গাউচবাড়ী এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তিনি তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খুলনা সদর থেকে তেরখাদায় ফিরছিলেন কলেজ শিক্ষক সেলিম আহমেদ। পথিমধ্যে আজগড়ার গাউচবাড়ী নামক স্থানে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন