রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

যশোর হাসপাতালে চুরির অভিযোগে নারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে চুরি করতে গিয়ে এক নারী হাতেনাতে আটক হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে নাসরিন বেগম (৩০) নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৩২০ টাকা চুরির চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত লোকজন শাহিনুর বেগমকে (৫৫) হাতেনাতে ধরে ফেলেন। আটক শাহিনুর বেগম খুলনা জেলার বটিয়াঘাটা থানার নব জলনা এলাকার বাসিন্দা। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পুলিশ তাকে আটক করে রাখে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানার ইন্সেপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন