পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাল আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকবে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে বলে জানিয়েছেন বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে কাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চলবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।দুই দেশের মধ্যে যাতায়াতে কোন প্রভাব পড়বে না।
খুলনা গেজেট/এনএম

