ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বাংলাদেশের একজন অত্যন্ত অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক হিসেবে অবসর নেন।

