বটিয়াঘাটায় ছেলের মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় ছেলের আঘাতে সুচিত্রা বর্মন (৫৫) নামের মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সকাল ১০ টায় চক্রাখালী বাজার থেকে ছেলে মৃত্যুঞ্জয় বর্মন (২৮) কে আটক করেছে।

নিহ ওই গৃহবধূ জলমা ইউনিয়নের চক্রাখালী গ্ৰামের সুখলাল বর্মনের স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শনিবার সুরতহাল রিপোর্ট তৈরি করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঘাতক মৃত্যুঞ্জয় বর্মন বিভিন্ন সময়ে নানা অজুহাতে শারীরিক ভাবে নির্যাতন ও মারপিট করে আসছিল । তারই জেরে গত পরশু ধারাবাহিকতায় মোটরসাইকেল কেনার ৪ লাখ টাকার দাবিতে মারপিট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই রাতে মা সুচিত্রা মারা যান। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, ছেলে মৃত্যুঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন