রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

‘বিভেদের নেই কোন কারণ, সুস্থ দেহ সুস্থ মন’ এই স্লোগানকে সামনে রেখে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী ল্যাবরেটরি স্কুল মোড়ে অবস্থিত ব্যতিক্রমধর্মী আধুনিক পাঠদান কেন্দ্র প্রতিভা-প্রি ক্যাডেট স্কুলের ১৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ এপ্রিল) সকালে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, সাংবাদিক একরামুল হোসেন লিপু ও মোঃ শফিউদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সাদেকসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন