বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

মহান বিজয় দিবসে কয়রা উপজেলা বিএনপি’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে কয়রা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত স্মৃতি সৌধে সকালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতার মর্যাদাকে সমুন্নত রাখতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। মহান মুক্তিযুদ্ধে জীবন দেয়া জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ কখনোই ভুলবার নয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ হাসান, যুগ্ন আহবায়ক শেখ আব্দুর রশিদ, মনিরুজজামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, কহিনুর ইসলাম, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, রওশন মোল্লা, শফিকুল ইসলাম,আনারুল ইসলাম রিপন, গফুর গাজী, যুবদল নেতা মেহেদী হাসান মিলন, আকবর হোসেন, সাইদুল, ছাত্রদল নেতা মিজানুর রহমান লিটন, আওছাফুর রহমান, লিটন, ফরহাদ, পলাশ, আমিন প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন