বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চৌগাছা সড়কের দোগাছিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারফি (২০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন যশোর সদর উপজেলার আহসাননগর গ্রামের আবু বিশ্বাসের ছেলে। আহত মারফি একই গ্রামের মৃত লতিফের ছেলে।

সাজিয়ালি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শাওন ও মারফি মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে দোগাছিয়ার দিকে আসছিলেন। পথে জগহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা চৌগাছাগামী একটি দশ চাকার ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারফিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে স্বজনরা রাত ১১টার দিকে শাওনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে একই হাসপাতালে আনেন।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন