বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

যশোরে বাবাকে কুপিয়ে জখম করলো পাষন্ড ছেলে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে টাকা না পেয়ে নিজের পিতাকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে এক পাষণ্ড ছেলে। সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর পশ্চিমপাড়ায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ পিতার নাম বাবু বিশ্বাস (৬৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সকালে ছেলে মারুফ (১৯) তার বাবা বাবু বিশ্বাসের কাছে টাকা দাবি করে। কিন্তু বাবা এ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মারুফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে এসে বাবার বুকে কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মারুফ পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন