রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নওয়াপাড়া জুটমিলে অগ্নিকাণ্ড, বিপুল টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুটমিলে সোমবার (৬ এপ্রিল) মধ্যে রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মিলে থাকা ৩০ লক্ষাধিক টাকার পাট ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।

ফায়র সার্ভিস ও মিল সূত্রে জানা গেছে, নওয়াপাড়া জুট মিলের ভিতরে জার্বান ফাইবারস লিমিটেড প্রতিষ্ঠানের চলমান মেশিন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সূত্রপাত হয়। এ কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও গোটা মিলে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে অভয়নগর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন