নড়াইলে সড়কের পাশে একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে নড়াইল সদর উপজেলার সীমাখালি গ্রামের আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সম্প্রতি এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মাঝেমধ্যে সেখানে অবস্থান করতেন এবং ধূমপান করতেন। তাদের ধারণা, ওই ব্যক্তির ধূমপানের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

