সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অপরাজিত ছিল বাংলাদেশ। সেমিতেও দুর্দান্ত শুরু তাদের। শুরু থেকেই নেপাল থেকে চেপে ধরেছে বাংলাদেশ। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মানিকের করা গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বল পজিশনে এগিয়ে ছিল বাংলাদেশ। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ করেছেন ফয়সাল-মোর্শেদরা। ম্যাচের ১১তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। ঘুচানো আক্রমণ থেকে বক্সের সামান্য বাইরে বল পান মোর্শেদ। তার বাড়ানো চিপ থেকে দুর্দান্ত হেডে লক্ষ্য ভেদ করেন মানিক।
বিস্তারিত আসছে…

