বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২
প্রশাসনের সাথে মতবিনিময় সভা

ফুলতলা উপজেলাকে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত করতে হবে : লবি

ফুলতলা প্রতিনিধি

খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আজগার লবি মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফুলতলা উপজেলা পরিষদ সভা পক্ষে প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এ সময় সংসদ সদস্য আলি আজগার লবিকে প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলি আসগর লবি বলেন, ফুলতলা উপজেলাকে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত করতে হবে। বিএনপির পক্ষেও যদি কেউ চাঁদাবাজি বা দখল বাজি করে তাকেও কোন ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে যুব সমাজ খেলাধুলা বাদ দিয়ে মাদকের দিকে ঝুঁকে পড়েছে। এর হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার উপর গুরুত্বারোপ করতে হবে। এছাড়া ফুলতলা এলাকায় জমি পেলে একটি ইপিজেড করার প্রতিশ্রুতি দেন। ফুলতলাকে আধুনিক বন্দর নগরীতে পরিণত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদ রেজা, ওসি মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, উপজেলা প্রকৌশলী মো. ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন, খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা যুব দলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম ও শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ শাহ, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বীজ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ।

পরে নব নির্বাচিত সংসদ সদস্য আলি আজগার লবি ইফতার পার্টিতে অংশ নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন