খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
রবিবার (১ মার্চ) দুপুর ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

