যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় রুহুল আমিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পলিরহাট ও কদমতলার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। আহত শওকত মুন্সি মাগুরার শালিখা উপজেলার চৈত্রবাড়িয়া গ্রামের ইছাহাক মুন্সির ছেলে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘারপাড়ায় কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুহুল আমিন ও শওকত। পথে পলিরহাট ও কদমতলার মাঝামাঝি স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হয়।
স্থানীয় লোকজন আহত শওকত মুন্সিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
খুলনা গেজেট/এনএম

