বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

খুলনা রেলস্টেশন থেকে কুয়েট শিক্ষার্থীর মোবাইল চুরি

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অরণী ঘোষের একটি দামি মোবাইল চুরি হয়েছে।

অরনী ঘোষের মা রুপা রানী ঘোষ জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় ট্রেনে তার মেয়ে কুষ্টিয়ায় বাড়িতে আসার জন্য খুলনা রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় তার কাছে থাকা স্যামসাং এ সিরিজের দামী মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি স্টেশন মাস্টারকে বিষয়টি অবহিত করেছেন। মোবাইলে তার মেয়ের পড়াশুনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকায় সেটি দ্রুত উদ্ধারে তিনি রেল পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন