বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

যশোর আফিল অটো ব্রিকসে আগুন, মেশিনারি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

আগুনে দুটি শেডের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শেডের সব মেশিনারি পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমেরও ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির ইনচার্জ ইনসার আলী জানান, হঠাৎ শেডে আগুন ধরে গেলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু বলেন, অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিকসের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন