মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

বটিয়াঘাটায় ভেকুর নিচে চাপা পড়ে মিস্ত্রীর মৃত্যু

দ. বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় মাটিকাঁটা ভেকুর নিচে চাপা পড়ে মোঃ সাগর (২৬) নামে এক মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (গতকাল) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার জলমা ইউনিয়নের দারোগাভিটা এলাকার মোঃ ইউনুসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়ারভাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ চলছিল। এ সময় হঠাৎ ভেকুটি বিকল হয়ে যায়। পরে সেটি মেরামতের জন্য মিস্ত্রী সাগর ভেকুর নিচে কাজ করছিলেন। মেরামতকালে অসাবধানতাবশত তিনি ভেকুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন