শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদ‌দের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতি‌বেদক

বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটের পর) শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা কমান্ড শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এরপর বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সুন্দরবন রেজিমেন্ট, জেলার সব সরকারি দপ্তর, মহানগর ও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরি বের করে হাদিস পার্কে এসে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন