বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সন্তান। বাংলা ১৩৪০ সালে ১৬ অগ্রহায়ন জন্মগ্রহণ করেন। ওয়াজির আলী তার পিতা, আছিয়া খাতুন তার মা। ১৯৫০ সালে খুলনা জিলা স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। বিএল কলেজ থেকে আইও ও বিএ পাশ করেন। ১৯৫৩-৫৪ সালে ছাত্রলীগের মনোনয়নে বিএল একাডেমি ছাত্র সংসদের সহ সভাপতি নির্বাচিত হন।
তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে লন্ডনে পাবলিক রিলেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। একানে ১৯৭১ সাল পর্যন্ত পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ফিল্ম ও পাবলিকেশন বিভাগে উপ-পরিচালক হিসেবে চাকুরী নেন। ১৯৭৯ সালে বাংলাদেশ সরকারের প্রকাশনা মিট বাংলাদেশ গ্রন্থের সম্পাদন করেন। ষাটের দশকে বটিয়াঘাটা থানার বিড়ার গ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন।
জাপান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফর করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় সহসভাপতি আব্দুস সালাম খান ১৯৫৩ সালের প্রথম দিকে খুলনা বিশিষ্ট আইনজীবী এ এইচ দেলদার আহমেদের বাসভবনে যেয়ে তাকে আওয়ামী লীগে যোগদানের আমন্ত্রণ জানান। বিএল একাডেমির ভিবি মোঃ আব্দুল ওয়াহাব এসময় উপস্থিত ছিলেন। ঢাকার এ্যালিফ্যান্ট রোডে স্থায়ীভাবে বসবাস করতেন। ১৯৮৫ সালের ১৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।
খুলনা গেজেট/এএজে

