শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

স্কুল ছাত্রীদের সংগঠিত করতেন ভাষা সৈনিক হালিমা খাতুন

কাজী মোতাহার রহমান

ভাষা আন্দোলনে অংশ নেওয়া নারীদের মধ্যে তিনি অন্যতম। বাগেরহাট মহকুমা সদরে বাদে কাড়াপাড়া গ্রামে তার জন্ম, ১৯৩৩ সালে। মৌলভী আব্দুর রহীম তার পিতা ও দৌলতুন্নেছা তার মাতা। বাগেরহাট এম এম গার্লস স্কুল থেকে ১৯৪৭ সালে মেট্রিক পাশ করেন। বাগেরহাট পিসি কলেজ থেকে ১৯৪৯ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৫১ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভাষা আন্দোলনের সাথে সেই থেকে যুক্ত।

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি মিছিল ও হরতাল সফল করতে ঢাকার মুসলিম গার্লস স্কুল ও বাংলা বাজার স্কুল থেকে ছাত্রীদের সংগঠিত করে আন্দোলনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে একুশ ফেব্রুয়ারি ১০ জন ছাত্রী মিছিলে অংশ নেন তার মধ্যে তিনি অন্যতম। ভাষা আন্দোলনে শহিদ ও আহতদের চিকিৎসার জন্য অন্যান্যদের সাথে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করেন। নিয়মিত সভা ও সমাবেশে অংশগ্রহণ করতেন।

১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ও ১৯৫৯ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নর্দান কলোরোড বিশ্ববিদ্যালয় থেকে ড. অব এডুকেশন ডিগ্রি নেন। তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। ৪০টি গ্রন্থের রচয়িতা। ১৯৮২ সালের খুলনা জেলা শতবার্ষিকী উদ্যাপন পদক, ১৯৮০ সালের সুন্দরবন সাহিত্য সম্মেলন পদক ও ১৯৯০ সালে বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারে ভূষিত হন। ২০১৪ সাল থেকে ঢাকায় অবসর জীবন যাপন করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন