শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

পোস্টার লিখতেন ভাষা সৈনিক তোফাজ্জেল হোসেন

কাজী মোতাহার রহমান

ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠনে খবরের কাগজের ওপর যারা পোস্টার লিখতেন তাদের একজন মোঃ তোফাজ্জেল হোসেন। ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্তরা বাহকের বিভিন্ন স্থানে পোস্টারিং করে। বিএল কলেজ ও শহীদ হাদিস পার্কে ছাত্র গণজমায়েতে এই সংগঠকেরা অংশ নিত। কালীবাড়ী রোডস্থ উল্লাসিনী সিনেমা হলের পেছনে একটি বাড়িতে ছাত্র নেতৃবৃন্দের বৈঠক হত।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি খুলনায় হরতাল সফল করতে তোফাজ্জেল হোসেন সাহসী ভূমিকা পালন করেন। ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রলীগ সক্রিয় না থাকায় খুলনায় নয়া সাংস্কৃতিক সংসদ ব্যানারে ভাষা আন্দোলন তীব্রতর হয়। ভাষা সংগ্রামী তোফাজ্জেল পোস্টার লিখতেন ভাষা হোসেন ১৯৩৫ সালের ১৮ আগস্ট মাদারীপুর মহাকুমার শিবচর থানার খানকান্দি গ্রামে নানার বাড়িতে জন্ম নেন। ছাত্র জীবন থেকে শহরের শামসুর রহমান রোডস্থ বাসভবনে বসবাস করেন।

১৯৫১ সালে বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে বিএল কলেজে ভর্তি হন। পাকিস্তান শাসনামলের প্রথম দিকে তিনি ছাত্রলীগের মহকুমা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন করতে যেয়ে প্রতিপক্ষ তাকে প্রহার করে। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ২০১৪ সালে তিনি কানাডায় ইন্তেকাল করেন। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন