শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

যশোরে দ্বিতীয় বিয়ে করায় যুবককে হাতুড়িপেটা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহ (২৫) নামে পরিবহনের এক সুপারভাইজারকে হাতুড়িপেটা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল্লাহ মাগুরা জেলার নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-মাগুরা রুটের একটি লোকাল বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছে। এই বিয়েকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭) তার ওপর ক্ষুব্ধ ছিলো। এদিন সকালে আব্দুল্লাহ খাজুরা বাসস্ট্যান্ডে গাড়ির পাশে একা অবস্থান করছিলো। এ সুযোগে মুজাহিদ হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি হাতুড়ি দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত করলে তিনি জখম হয়। ঘটনার পর অভিযুক্ত মুজাহিদ পালিয়ে গেছেন।

হামলার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা বলেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন