শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ব্রিজের পাশ থেকে বিলের মধ্যে থেকে শরিফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম যশোর সদরের হাশিমপুর এলাকার ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ জানায়, তুলারামপুর ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেই সাথে শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

তুলরামপুর এলাকার স্থানীয় সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর আজ দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন