শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

কঠোর নিরাপত্তায় নড়াইলের দুই আসনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে সংসদীয় দুইটি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ২৫৮টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩২৫টি ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নড়াইল-১ আসনটি কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, কালিয়া পৌরসভা এবং নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৮৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে নড়াইল-২ আসনটি লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯০ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ১৪৪ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৪৫ জন এবং হিজড়া ভোটার ৪ জন। এ আসনেও ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন