শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর স্থাপনায় দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট-২ আসনের সতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

রবিবার (৮ ফেরুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকার এই আগুন লাগার ঘটনা ঘটে।

এ খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের একটি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে আগুনে পুড়ে গেছে একটি পরিত্যক্ত স্পীড বোর্ড ও বিভিন্ন প্রজাতির গাছপালা।

এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগেরহাট বাসির জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল। গত ফ্যাসিষ্ট সরকারের আমলে হাসপাতাল করতে পারেনি। আমাদের জমিও নির্ধারন করা ছিল। শহরের পৌরসভা রোড়ে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি স্থানীয় পত্রিকা অফিস ছিল। সেখানে দুটি সেমিপাকা ঘর রয়েছে। তার সামনে একটি স্পীড বোর্ড রাখা ছিল। আগুনে পুড়ে গেছে স্পীড বোর্ড ও বেশকিছু গাছপালা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় দুটি টিন সেড ঘর।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২ ফেরুয়ারী থেকে বিভিন্ন স্থানে আমাদের প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি ধামকি, হামলা ও ভাংচুর অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করছে একটি পক্ষ। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পায়নি। তাদের নির্বাচনী আচারবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আগুন লাগার খবর পেয়েছি, কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে আমরা ছায়া তদন্ত করে দেখছি।

খুলনা গেজেট / এম এন এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন