শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

চৌগাছা সীমান্তে ৪টি এয়ারগান ও গ্যাস পিস্তল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় এয়ারগান ও ১টি বিদেশি গ্যাস পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান, বিদেশি গ্যাস পিস্তল, ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাক সাইড ইউ ১৪টি এবং ফ্রন্ট সাইড টিপ ২৯টি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল জব্দ করে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন