মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নগরীতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদরেকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাসির উদ্দিন, ইউনুস শেখ, মানিক তালুকদার, সগর শিকদার, তাজমুন নাহার ইরানী, পিন্টু শিকদার, ফাতেমা খাতুন, এস এম আশরাফুল আলম, শোমা আক্তার, মো. মাহাবুবুর হাওলাদার, জুবায়ের রহমান ও মো.পলাশ হাওলাদার।

সদর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘গতকাল দিনগত রাতে মধ্যম হরিণটানা এলাকায় রাকিব হোসেন হত্যাকাণ্ডের পর থেকে লবণচরা ও খুলনা থানা এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন