মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

অব্যাহত নারী হেনস্তা ও খুনের রাজনীতির প্রতিবাদে নগরীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

গেজেট প্রতিবেদন

ভোলা ও চট্টগ্রামে গণধর্ষণসহ সারাদেশে অব্যাহত নারী হেনস্তা ও খুনের রাজনীতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট বায়তুল নূর মসজিদ কমপ্লেক্স চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

মহানগর শাখার সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারাম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিণটানা থানা সভাপতি আবু হানিফা, লবণচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির খুলনা মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, সকল ক্যাম্পাস, থানা ও ওয়ার্ডসমূহের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন